```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিবিআই তদন্তের মধ্যেই ৬ হাজার ৯৬১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের জেরে যখন সরগরম রাজ্য রাজনীতি। এই আবহ তৈরির মধ্যেই রাজ্য সরকার (শিক্ষা দফতর) গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম, একাদশ ও দ্বাদশের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল । বৃহস্পতিবার রাতের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, মোট পদ ৬ হাজার ৯৬১টি । এর মধ্যে ১ হাজার ৯৩২টি পদ নবম-দশম, ২৪৭টি পদ রয়েছে একাদশ-দ্বাদশ, ১ হাজার ১০২টি পদ গ্রুপ-সি ও ১ হাজার ৯৮০টি পদ গ্রুপ-ডি-র জন্য ধার্য করা হয়েছে । একইসঙ্গে গান্ধিমূর্তির পাদদেশে অনশনকারী কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষকদের কথা মাথায় রেখে ৭৫০টি কর্মশিক্ষা ও ৮৫০টি পদ শারীরশিক্ষার জন্য তৈরি করা হয়েছে ।

error: Content is protected !!