```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জম্মু-কাশ্মীর টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০, নির্মাণকারী কোম্পানিকে ১৫ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ

বৃহস্পতিবার রাতে রামবান জেলায় জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে নির্মীয়মান টানেলে ধস নেমে চাপা পড়ে ১০ জন   শ্রমিকেরা মৃত্যু হয়েছে ৷ সেদিনই একজন শ্রমিক প্রাণ হারান ৷ এরপর শনিবার উদ্ধারকার্যে নেমে বাকি ৯জনের মৃতদেহ মেলে ৷ এর মধ্যে পাঁচজন পশ্চিমবঙ্গের, জম্মু-কাশ্মীরের দু’জন, নেপালেরও দু’জন এবং অসমের একজন শ্রমিক রয়েছেন ৷ এত গভীর দুঃখ প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷ রামবানের ডেপুটি কমিশনারের অফিস থেকে একটি টুইট করে জানানো হয়েছে, “মাননীয় লেফটেন্যান্ট গভর্নর শ্রীমনোজ সিনহা নির্মাণকারী কোম্পানিকে প্রত্যেক মৃতের পরিবারপিছু ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ এনএইচ৪৪-এ এই দুর্ঘটনাটি ঘটে ৷ মাননীয় গভর্নর তাঁর ত্রাণতহবিল থেকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন ৷”  নিখোঁজ জলপাইগুড়ির ৫ যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন জম্মু কাশ্মীর সরকার ৷ যার মধ্যে ধূপগুড়ি ব্লকের পশ্চিম মল্লিকপাড়া এলাকার ২ জন এবং গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের চরচরাবাড়ি এলাকার ৩ জনের নিখোঁজ হওয়ার খবর মেলে ৷ শনিবার সন্ধে নাগাদ জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে জম্মু-কাশ্মীর সরকারের রামবান ডেপুটি কমিশনারের দফতর থেকে একটি চিঠি এসে পৌঁছয় । তাতে ধূপগুড়ি ব্লকের নিখোঁজ ৫ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ মৃত শ্রমিকদের নাম-যাদব রায়, গৌতম রায়, সুধীর রায়, দীপক রায় এবং পরিমল রায় ৷ শীঘ্রই মৃত শ্রমিকদের দেহ এরাজ্যে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে ৷ রামবান ডেপুটি কমিশনারের দফতর থেকে পাঠানো চিঠিতে সেই বিষয়টিরও উল্লেখ রয়েছে ৷

error: Content is protected !!