```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজই জেলা সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আবার প্রশাসনিক বৈঠকে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু করেছেন আগের মতোই জেলা সফর । একইসঙ্গে পঞ্চায়েত স্তরের সংগঠনের কথা মাথায় রেখে বুথস্তরের কর্মী সম্মেলনও করছেন তিনি । কদিন আগেই জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ দুই জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক সেরেছেন । আজ অর্থাৎ রবিবার রওনা হচ্ছেন পুরুলিয়া ও বাঁকুড়া সফরে । তবে আজই পুরুলিয়া যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। আজ কলকাতা থেকে দুর্গাপুর রওনা দেবেন তিনি । বিকেলে কলকাতা থেকে হেলিকপ্টারে দুর্গাপুরের শহিদ ভগত্‍ সিং স্টেডিয়ামে যাবেন মুখ্যমন্ত্রী । এরপর দুর্গাপুর সার্কিট হাউস ‘সম্পন্ন’-তে রাত্রিবাস করবেন মমতা । আজ দুর্গাপুরে রাত্রিবাস করলেও, আগামিকাল অর্থাৎ সোমবার আকাশপথে তিনি রওনা দেবেন পুরুলিয়ায়। কাল পুরুলিয়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পুরুলিয়া শহরের শিমুলিয়ায় কর্মিসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী । ৩১ মে ওই কর্মিসভা শেষে চপারে করে বাঁকুড়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী । ওই দিনই সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা । এরপর 1 জুন বাঁকুড়ায় তৃণমূলের কর্মিসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর সেখান থেকে কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী । একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম জঙ্গলমহলের পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাজেই প্রশাসনিক দিক থেকে এই সফর গুরুত্বপূর্ণ । একদিন আগেই বিজেপি নেতা সৌমিত্র খাঁ জঙ্গলমহলকে আলাদা রাজ্য গঠনের দাবি তুলেছেন । এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই সফর জনগণের আস্থা অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া ও বাঁকুড়ায় দলের ফলাফল আশানুরূপ হয়নি । এমতাবস্থায় দলকে আবার ২৪-এর লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দিতে পারেন দলনেত্রী । সে দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

error: Content is protected !!