```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নেপালের হারিয়ে যাওয়া বিমানের খোঁজ মিলল, যাত্রীদের মৃত্যুর আশঙ্কা

নেপালের তারা এয়ারের হারিয়ে যাওয়া ছোট বিমানটির খোঁজ মিলল৷ রবিবার সকাল ৯.৫৫ মিনিটে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে ৷ ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর নেপালের মুসতাংগ জেলার কোয়াং গ্রামের কাছে বিমানটির খোঁজ মিলেছে বলে জানিয়েছে নেপালের এক বিমান আধিকারিক ৷ তবে বিমানটি ঠিক কী অবস্থায় রয়েছে, তাতে সওয়ার যাত্রীদেরই বা কী অবস্থা তা অবশ্য জানা যায়নি ৷ তবে বিমানে সওয়ার যাত্রীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান জানিয়েছেন, পরিস্থিতি ঠিক কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, ঘটনাস্থলে গিয়ে অবস্থা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে স্থানীয়রা নেপালের সেনা বাহিনীর জওয়ানদের জানিয়েছেন, বিমানটি লামচে নদীর কাছে পাহাড়ের উপর ভেঙে পড়ে ৷ ঘটনাস্থলে সড়ক ও বিমান পথে যাওয়ার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল ৷ জানা গিয়েছে, তারা এয়ারের ৯এনএইটি এয়ারক্রাফ্টটি নেপালের পোখরা থেকে জমসনের দিকে যাচ্ছিল ৷ বিমানটিতে কর্মী সমেত ২২ জন যাত্রী ছিলেন ৷ এদের মধ্যে ৪ জন ভারতীয়, ৩ জন জাপানি এবং বাকিরা নেপালি ৷

error: Content is protected !!