
শনি ও রবিবার হাওড়ার আপ ও ডাউনে ৬৫টি ট্রেন বাতিল করল পূর্ব রেল
ট্রাফিক ব্লকের কারণে হাওড়া থেকে আপ ও ডাউনে ৬৫টি ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ আজ এবং আগামীকাল তারকেশ্বর, আরামবাগ এবং হরিপালের মধ্যেই এই লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে দু’দিনের জন্য ৷ ব্যান্ডেল স্টেশনে নতুন ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেম তৈরি করার পর কিছু প্রক্রিয়াগত সমস্যা দেখা দিয়েছে ৷ যার জেরে ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে বলে রেল সূত্রে খবর৷ সেই সমস্যা দূর করতে ব্যান্ডেলের নতুন ইন্টারলকিং সিস্টেমে কিছু পরিবর্তন করা হচ্ছে ৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পাওয়ার ব্লকের কারণে ডাউন লাইনে ৮৫৫ মিনিট অর্থাৎ, শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে পরেরদিন বেলা ১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ৷ আর আপ লাইনে ৪৮০ মিনিট অর্থাৎ, শনিবার রাত ২টো ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে ৷ এছাড়া ৬ জুন রাতেও পাওয়ার ব্লক থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷
🔴 ৪ জুন, শনিবার হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ এবং হরিপালের মধ্যে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার নম্বরগুলি হল- ৩৬৩৪৭, ৩৬৩৪৯, ৩৭৩৫১।
🔴 ডাউন তারকেশ্বর-হাওড়া ৩৬৩৯১
🔴 ডাউন আরামবাগ-হাওড়া ৩৬৩৯৪
🔴 ৫ জুন, রবিবার হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ এবং হরিপালের মধ্যে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার নম্বরগুলি হল- ৩৬৩৬১, ৩৮৩৫৯, ৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩৭৩, ৩৭৩১৭
🔴 ডাউন তারকেশ্বর-হাওড়া ৩৬৩১৪, ৩৬৩১৭, ৩৭৩১৭, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩২৪, ৩৭৩২৬, ৩৭৩২৭
🔴 আপ হাওড়া-তারকেশ্বর ৩৬৩৭৫, ৩৭৩৬, ৩৭৩৬১
🔴 ডাউন গোঘাট-হাওড়া ৩৬৩৬২, ৩৭৩৯০, ৩৭৩৬২
🔴 ডাউন আরামবাগ-হাওড়া ৩৭৩৮৬, ৩৭৩৮৮, ৩৭৩৬০
ট্রেন বাতিল করার পাশাপাশি ৫ জুন রবিবার বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে ৷ পরিবর্তীত সময়ের ট্রেনগুলি হল-
🔴 ৩৭৩৬২ ডাউন আরামবাগ–হাওড়া লোকাল ১২টা ২০ মিনিটের বদলে ১২ টা ৩৫ মিনিটে ছাড়বে ৷
🔴 ৩৭৩৩২ ডাউন তারকেশ্বর–হাওড়া লোকাল ১২টা ৪০ মিনিটের বদলে ০১ টা ৫ মিনিটে ছাড়বে ৷
এছাড়া তিন হাওড়া-হরিপাল প্যাসেঞ্জার স্পেশাল বিকেল ৫টা ৩২মিনিট, সন্ধ্যা ৬টা ৩২মিনিট, ও সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছাড়বে ৷ পাশাপাশি, হরিপাল থেকে হাওড়া আসার তিনটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রান ছাড়বে ৬টা ৩৫মিনিট, ৮টা ১০ মিনিট ও ৯টা ২৭ মিনিটে ছাড়বে।

