রাজ্যে ঢুকল বর্ষা, ভারী বৃষ্টির সতর্কতা জারি একাধিক জেলায়

অবশেষে রাজ্যে ঢুকল বর্ষা। শনিবার কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের দিকে ভিজতে পারে মহানগর। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেো। বর্ষার প্রভাবে ৫দিন বর্ষণ হবে উত্তরের জেলাগুলিতে। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে বর্ষা আসছে। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই বর্ষার সম্ভবনা। উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষার এখনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে এখনই কমবে না আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

error: Content is protected !!