```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর মুকুট উঠলো দক্ষিণী সুন্দরী সিনি শেট্টি

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর মুকুট মাথায় পড়লেন কর্নাটকের সিনি শেট্টি ৷ শোয়ের প্রথম রানার আপ হয়েছেন রুবেল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন শিনাতা চৌহান ৷ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল এ বারের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর অনুষ্ঠান ৷ রবিবার শো কর্তৃপক্ষের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম ৷ এ দিন তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে লেখেন, “অভিনন্দন, আসুন এ বার শ্যম্পেন খোলা যাক ৷ এই নারীদের প্রত্যেকের একটি শক্তিশালী ভাষ্য রয়েছে এবং আমরা নিশ্চিত যে এই মঞ্চকে ব্যবহার করে তাঁরা যা যা বিশ্বাস করেন সেগুলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন ৷ আমরা দেখেছি কতটা আবেগ দিয়ে তাঁরা এই সম্মান জেতার জন্য লড়াই করেছেন এবং আজকের এই মুহূর্তের সবটুকুই তাঁদের প্রাপ্য ৷” সিনি শেট্টি মূলত কর্নাটকের বাসিন্দা ৷ তবে ২১ বছর বয়সি এই বিউটি কুইনের জন্ম মুম্বইয়ে ৷ অ্যাকাউন্টেন্সি এবং ফিনান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি সিএফএ নামে একটি প্রফেশনাল কোর্স করছেন । একইসঙ্গে তিনি একজন দক্ষ ভারতনাট্যম শিল্পীও বটে ৷ সিনি শেট্টি কর্নাটকের ভারতসুন্দরীদের তালিকায় এক নয়া সংযোজন ৷ তাঁর আগেও এই মুকুট মাথায় পরেছেন বেশ কয়েকজন দক্ষিণী সুন্দরী ৷ লারা দত্ত, সারা জেন ডায়াস এবং সন্ধ্যা চিব, নাফিসা জোসেফ, রেখা হান্ডে এবং লিমারাইনা ডি’সুজাদের তালিকায় এ বার অন্তর্ভুক্ত হল সিনির নাম ৷ প্রথম রানার আপ রুবেল প্রতিনিধিত্ব করেন রাজস্থানের সংস্কৃতি এবং ঐতিহ্যের ৷ চিত্র শিল্প, অভিনয়, নৃত্যে পারদর্শী তিনি ৷ এ ছাড়া ব্যাটমিন্টন খেলতেও ভালবাসেন রুবেল ৷ অন্যদিকে দ্বিতীয় রানার আপ শিনাতা উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ শিক্ষাগত ক্ষেত্রে তিনি একজন স্কলার এবং তাঁর মধ্যে নেতৃত্বেরও গুণাবলী রয়েছে ৷

error: Content is protected !!