```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রের

সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া হাইস্কুলের । মৃত ছাত্রের নাম মলয় হালদার ৷ বাড়ি ডায়মন্ড হারবার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কেল্লার মোড় এলাকায় ৷ সোমবার স্কুলে দ্বিতীয় পিরিয়ডের পর মলয় হালদারের সঙ্গে সহপাঠী সায়ন চক্রবর্তী খেলার ছলে মারপিট শুরু করে । হঠাৎ মলয়ের কানের নিচে একটি ঘুসি মারে সায়ন ৷ আর তারপরই অজ্ঞান হয়ে পড়ে যায় মলয় । এরপরই ছাত্র-ছাত্রীদের কাছে খবর পেতেই শিক্ষকরা আসেন ক্লাসরুমের মধ্যে ৷ তড়িঘড়ি মলয়কে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মলয়ের বাবা-মা ৷ স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে জানা যায় মলয় হালদার ও সায়ন চক্রবর্তী দুজনেই একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র ছিল । দুজনেরই দর্শনের ক্লাস ছিল সেকেন্ড পিরিয়ডের পর । কিন্তু হঠাৎই খেলার ছলে মারপিট করতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটে যায় ৷ কীভাবে শিক্ষকদের নজর এড়িয়ে ঘটল এমন দুর্ঘটনা । তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । অভিযুক্ত সহপাঠী সায়ন চক্রবর্তীকে আটক করা হয়েছে ।

error: Content is protected !!