```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করাচির পর মুম্বইতেও স্পাইসজেট বিমানের জরুরি অবতরণ

করাচির পর এবার মুম্বইতে ফের স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ ৷ মঙ্গলবার উইন্ডশিল্ডে ফাটলের জেরে ২৩ হাজার ফুট উচ্চতায় ওঠার পরেও মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ৷ এমনটাই জানিয়েছেন বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর কর্মকর্তারা ৷ গত ১৭ দিনে স্পাইসজেটের বিমানে প্রযুক্তিগত ত্রুটির এটি সপ্তম ঘটনা ৷ এদিনই জ্বালানি সূচক ত্রুটির কারণে স্পাইসজেটের এসজি-১১ দিল্লি-দুবাইগামী বিমান পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করানো হয় ৷ তবে বিমানে সফরকারী সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন(ডিজিসিএ) আগের পাঁচটি ঘটনার সঙ্গে মঙ্গলবার ঘটনা দুটি ঘটনার তদন্ত করছে বলে জানান কর্মকর্তারা ৷ তাঁরা আরও জানান, স্পাইসজেটের কান্ডলা-মুম্বই বিমানটি ২৩ হাজার ফুট উচ্চতায় যখন ছিল তখন উইন্ডশিল্ডের বাইরের প্যানে ফাটল ধরেছিল ৷ এর জেরেই পাইলটরা দ্রুত মুম্বই বিমানবন্দরে অবতরণ করান ৷

error: Content is protected !!