```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিধানসভায় শ্যামাপ্রসাদ-স্মরণে অনুপস্থিত বিজেপি

বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল ৷ শ্রদ্ধা জানাতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন বিধানসভায় ৷ কিন্তু অনুপস্থিত ছিল প্রধান বিরোধী দল বিজেপি ৷ এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক৷ তাঁর মতে, বিরোধীদের উপস্থিত থাকা উচিত ছিল ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিজেপি বরাবর তাদের রাজনৈতিক গুরুর জায়গা দিয়েছে ৷ তাঁর তৈরি জনসঙ্ঘ থেকেই বিজেপির পথ চলা শুরু ৷ সেই কারণে প্রতি বছর 6 জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিন বিশেষভাবে পালন করে গেরুয়া শিবির ৷ এই বছর যেমন শ্যামাপ্রসাদ যাত্রার আয়োজন করেছে তারা ৷ অথচ বিধানসভায় শ্রদ্ধা জানানোর সময় শুভেন্দু অধিকারীরা অনুপস্থিত ছিলেন ৷ এই নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ যা নিয়ে পরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা যথাযোগ্য মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন বিধানসভায় পালন করছি এবং করে থাকি ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘বিরোধী দলের পক্ষ থেকে কেন কেউ বিধানসভায় এলেন না, বলতে পারব না ।’’ বিমানের মতে, ‘‘তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ওদের উপস্থিত থাকা উচিত ছিল ।’’ বিধানসভার মূল অনুষ্ঠানে না থাকলেও বিরোধী দলের ঘরে শ্যামাপ্রসাদ-স্মরণ করা হয়েছে বিজেপির তরফে ৷ এমনই খবর মিলেছে ৷ অধ্যক্ষের বক্তব্য, ‘‘আমি শুনেছি বিরোধী দলের ঘরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করেছেন । এটা উচিত হয়নি ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘরের ভিতরে আবদ্ধ রাখা । ওঁরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রাজনৈতিক গুরু হিসেবে মানেন । অথচ তাঁরা এলেন না । প্রত্যাশা করেছিলাম তারা বিধানসভায় আজ আসবেন । বিধানসভা কারও একার নয়৷ সমস্ত রাজনৈতিক দলের ।’’

error: Content is protected !!