```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘ

ফের জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল পূর্ণ বয়স্ক চিতাবাঘের। বুধবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে । এই নিয়ে এখনও পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৬টি চিতাবাঘের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, এদিন মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার এশিয়ান হাইওয়েতে একটি চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির । চা বাগান দিয়ে জাতীয় সড়ক পারাপার করার সময় একটি গাড়ি ধাক্কা মারে চিতাবাঘটিকে ৷ বনদফতর সূত্রের খবর, মৃত চিতাবাঘের বয়স এক থেকে দেড় বছরের মধ্যে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার ট্রাফিক গার্ড ও স্থানীয় বনবিভাগের কর্মীরা । ঘটনাস্থল থেকে চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে । প্রসঙ্গত, চলতি বছরের ৩০ এপ্রিল ও ২ জুন একইভাবে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল দু’টো চিতাবাঘের । বন দফতরের পক্ষ থেকে জাতীয় সড়কের উপর যেসমস্ত জায়গায় চিতাবাঘ ও হাতির করিডোর রয়েছে, সেইসব জায়গায় গাড়ির গতি মেপে দেওয়া হয়েছে । কিন্তু তারপরেও চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে বন্যপ্রাণ ৷ যা নিয়ে চিন্তায় বনকর্মীরাও ৷

error: Content is protected !!