```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বক্তৃতার মাঝেই গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, কেউ বা কারা তাঁকে গুলি করেছে ৷ শুক্রবার তিনি নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁকে পিছন দিক থেকে গুলি করা হয় বলে জানা যাচ্ছে ৷ রক্তাক্ত অবস্থায় তিনি মঞ্চেই পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন ৷ জাপান দুনিয়ার অন্যতম নিরাপদ দেশ এবং এখানে বন্দুক ব্যবহার নিয়ন্ত্রিত ৷ এরকম একটি দেশে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্তম্ভিত বিশ্ব ৷ জানা যাচ্ছে, দুর্ঘটনাস্থলে গুলি চালানোর মতোই শব্দ শুনতে পাওয়া গিয়েছে এবং শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ নারা মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতাল সূত্রে খবর তাঁর কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়েছে বলে ৷ তাঁকে গুলি করার অভিযোগে এক সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে ৷

error: Content is protected !!