```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বর্ধমানে বিষমদ প্রাণ কাড়ল ৪ জনের

বিষ মদ খেয়ে বর্ধমানে মৃত ৪। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, মদ খাওয়ার পর অসুস্থ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূ্র্ব বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদের সঙ্গে মদের আসরে ছিলেন এমন আরও ২ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। মদ খাওয়ার পর অসুস্থ হয়ে চার জনের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়। তাঁর সঙ্গে যায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড়ের একটি মদের দোকান থেকে দেশি মদ কিনে খেয়েছিল তারা। দেশি মদ খাওয়ার পর থেকেই শুরু হয় বমি, আর তারপর অসুস্থ হয়ে পড়েন ওই মদ্যপায়ীরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়। মৃত চার জনের মধ্যে দুজনের নাম যথাক্রমে, শেখ হালিম ও শেখ সুবরাতি। তাঁরা বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে কোথা থেকে কোন মদ খেয়ে মৃত্যু হয়েছে চার জনের তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!