```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ১৬, নিখোঁজ বহু

অমরনাথে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ ৷ শুক্রবার বিকেলে মেঘ ভেঙে বৃষ্টিতে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল ৷ আজ, শনিবার সকালে এনডিআরএফ, ডিজি অতুল কারওয়াল জানান সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে প্রায় ৪০ জন নিখোঁজ ৷ তিনি বলেন, “এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত ৷ প্রায় ৪০ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ কোনও ভূমিধস না-হলেও বৃষ্টি চলছে ৷ তবে তা উদ্ধারকার্যে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি ৷ চারটি এনডিআরএফ দলে ১০০-রও বেশি কর্মী কাজ করছেন ৷ এছাড়া ভারতীয় সেনা, বিএসএফ, এসডিআরএফ, সিআরপিএফ এবং অন্যরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন ৷” পুলিশের এক আধিকারিক শনিবার জানিয়েছেন, অমরনাথে মেঘ ভাঙা বিপর্যয়ের উদ্ধারকার্য আরও দ্রুত গতিতে হচ্ছে ৷ আইটিবিপি-র পিআরও বিবেক কুমার পাণ্ডে বলেন, “উদ্ধারকার্যের গতি বাড়ানো হয়েছে ৷ স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী 30-40 জন নিরুদ্দেশ ৷ অমরনাথ গুহার আবহাওয়া এখন পরিষ্কার ৷ আহতদের হেলিকপ্টারে বেস ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে ৷ এখনও পর্যন্ত যাত্রা স্থগিত রয়েছে ৷ আমরা পুণ্যার্থীদের এগোতে নিষেধ করছি ৷”

error: Content is protected !!