```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তথ্য গোপন করেছে সংস্থা, মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনছেন না ইলন মাস্ক!

 টুইটার কিনছেন না ইলন মাস্ক ৷ মাইক্রোব্লগিং সাইটের সঙ্গে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের (৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার) চুক্তি বাতিল করলেন মার্কিন ধনকুবের ৷ শুক্রবার টেসলা টিমের প্রধান একটি চিঠিতে জানিয়েছেন, “টুইটার কেনার চুক্তিতে যে শর্তগুলি রাখা হয়েছিল, তার সঙ্গে টুইটারের বিভিন্ন ব্যবস্থাপনা খাপ খাচ্ছে না ৷ তাই এই চুক্তি বাতিল করা হচ্ছে ৷” এছাড়াও চিঠিতে জানানো হয়েছে, প্রায় দু’মাস ধরে ইলন মাস্ক টুইটারের আইডেন্টিফিকেশন-সহ নানাবিধ তথ্য চেয়ে যাচ্ছেন ৷ সেগুলি তাঁকে পাঠায়নি টুইটার কর্তৃপক্ষ ৷ এপ্রিল মাসে ইলন মাস্ক টুইটার শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার দর হাঁকেন ৷ তাতে এই কেনার চুক্তিটি পৌঁছয় প্রায় ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে ৷ এরপর মে মাসে ইলন তাঁর দলের সদস্যদের টুইটারের অ্যাকাউন্টের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং কেনা থেকে পিছিয়ে আসেন ৷ টুইটারের দাবি ছিল, তাঁদের প্ল্যাটফর্মে ৫ শতাংশেরও কম স্প্যাম বা বট অ্যাকাউন্ট ৷

error: Content is protected !!