```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কলকাতা মেট্রোর শীঘ্রই চালু হচ্ছে অত্যাধুনিক চিনা রেক

চিনের ডালিয়ান শহর থেকে কলকাতা মেট্রোর জন্য আনা হয়েছে অত্যাধুনিক রেক ৷ কোটি টাকার এই রেক, কলকাতায় এসে পড়েছিল দীর্ঘ দিন। অবশেষে শুরু হল সেই রেকের মহড়া। শীঘ্রই সেই রেক যাত্রী পরিষেবা করতে পারবে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ । কিন্তু তা এখনও যাত্রী পরিষেবায় ব্যবহার করা হয়নি ৷ কারণ, চূড়ান্ত ছাড়পত্র মেলেনি এখনও ৷ যদিও সেই ছাড়পত্রের জন্য ধাপে ধাপে পরীক্ষা হয়েছে ৷ এবার সেই ছাড়পত্র এলেই যাত্রী পরিষেবায় ব্যবহার করা হবে ডালিয়ান রেক ৷ গ্লোবাল টেন্ডারের মাধ্যমে ২০১৯ সালে চিনের ডালিয়ান শহর থেকে জাহাজে করে আসে একটি প্রোটোটাইপ মেট্রো রেক । তারপর কয়েকবার পরীক্ষা হয় রেকটির । নতুন একটি রেক আনা হলে সেই রেককে যাত্রী পরিষেবার উপযোগী করে তুলতে একগুচ্ছ পরীক্ষা করা হয় । তাই সেই মতোই ২০১৯ সাল থেকে ধাপে ধাপে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা । পাশাপাশি চলতে থাকে চেক রানও । তবে ২০২০ সালে পরীক্ষামূলক দৌড় শুরু হলেও লকডাউনের জন্য সেই কাজে ব্যাঘাত ঘটে । সেই সময় রেকটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায় । তাই পরীক্ষা অসম্পূর্ণ রেখেই চিনা সংস্থার আধিকারিকদের ফিরে যেতে হয়ে দেশে । তারপর কেটে গিয়েছে একটা লম্বা সময় । রেকটি পরীক্ষা বা ট্রায়াল রান করা সম্ভব হয়নি । এরপর করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে রিসোর্ট ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO), মেট্রোরেল এবং চিনা সংস্থার আধিকারিকরা শহরে এসে আবার শুরু করে পরীক্ষা । মেট্রোর যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরে রাতের দিকে নিয়মিত চলতে থাকে পরীক্ষামূলক দৌড় । কোচের অসিলিয়েশান পরীক্ষার জন্য শেষ যে পরীক্ষাটি বাকি ছিল, তা হল বালির বস্তা নিয়ে চেক রান । সম্প্রতি সেই পরীক্ষাও শেষ হয়েছে । তাই এবার ধাপে ধাপে ট্রায়াল রান করে দেখা হবে যে এই রেকটিতে আর নতুন কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে কি না । এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ ও সুরক্ষার দিকগুলোও খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে আরডিএসও-তে । এরপর চূড়ান্ত ছাড়পত্র মিললে দেশে আনা হবে বাকি ১৩টি ডালিয়ান রেক । অবশেষে বাধা কাটিয়ে মহড়া দৌড় শুরু করল চিনা রেক। তবে মহড়া দৌড়ের ফল সন্তোষজনক। শীঘ্রই তাই ছুটতে পারে কলকাতায় চিনা রেক।

error: Content is protected !!