```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিয়ালদহ মেট্রো স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্মৃতি ইরানি

“বাংলার জন্য যেটা জরুরি, সেখানে নামের আমন্ত্রণ পত্র লাগে না ।” শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনে এসে রাজ্যের শাসকদলকে এভাবেই বিঁধলেন স্মৃতি ইরানি । যদিও গত কয়েকদিন ধরে এই মেট্রো উদ্বোধন ঘিরেই চলছে রাজনৈতিক তরজা । উদ্বোধনের আমন্ত্রণ পত্রে নাম ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৷ আর সে কারণে কার্যত এই অনুষ্ঠান বয়কটই করছে তৃণমূল । সেই সূত্র ধরেই এদিন তৃণমূলকে একহাত নিলেন স্মৃতি । তিনি বলেন, “রাজ্যে মেট্রো স্টেশন উদ্বোধন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয় । মেট্রোর জেনারেল ম্যানেজার শেষ মুহূর্তে তাঁকে ডাকাতেই আমি এসেছি । রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদেরকেও একইভাবে ডাকা হয়েছিল । মঞ্চে তাঁদের বসার জন্য চেয়ার নির্দিষ্ট করা ছিল । তাও তাঁরা আসেননি । তাঁদের আসা উচিৎ ছিল । প্রকল্পটির জন্য বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ।” সোমবার হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। পরিস্কার বাংলা এবং হিন্দি মেশানো তাঁর ভাষণের সিংহভাগ জুড়েই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনা। তুলনায় কম ছিল মেট্রো রেলের কথা। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাংলাকে কতটা সাহায্য করেছে তার বিস্তারিত তথ্য দেন। 

error: Content is protected !!