```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হোয়াটসঅ্যাপেই মিলবে নাগরিক সমস্যার সমাধান

সামাজিক মাধ্যমকে কাজে লাগানোর পথ দেখিয়েছেন কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম । পৌরনিগম এলাকার সব সমস্যার সমাধান করতে “শো টু ইওর মেয়র” চালু হোয়াটসঅ্যাপে সমস্যার ছবি ও তথ্য পাঠালেই সমাধান করবেন মেয়র ফিরহাদ হাকিম । এবার সেই পথে হাঁটলেন যাদবপুরের কাউন্সিলর সীমা ঘোষ । দিলেন হোয়াটসঅ্যাপ নম্বর । 7439322993 এই নম্বরে ফোন করলেই বা সমস্যার কথা জানিয়ে হোয়াটসঅ্যাপ করলে সমাধান করবেন তিনি । 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা ঘোষ সম্প্রতি এই পরিষেবা চালু করেছেন । এই পরিষেবা নিয়ে কটাক্ষ করেছে বামেরা । তাদের কথায়, আমাদের সময় কাউন্সিলর নাগরিকদের দরজায় দরজায় ঘুরতেন । ফলে তাঁকে ফোন বা হোয়াটসঅ্যাপ এসব করার প্রয়োজন পড়ত না মানুষজনের । সীমা ঘোষ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে এলাকায় পোস্টার ব্যানার লাগিয়েছেন । তিনি সেখানে বলেছেনস, নাগরিকদের যে কোনও সমস্যা হলেই হোয়াটসঅ্যাপে জানান তথ্য ও ছবি-সহ । পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যা বাদে অন্য কোনও সমস্যা তিনি শুনবেন না । যেমন পারিবারিক । সীমা ঘোষ জানান, হোয়াটসঅ্যাপ নম্বর চালু হতে নাগরিকরা তাঁদের সমস্যার কথা, ছবি পাঠাচ্ছেন । আমরা সেগুলো ওয়ার্ডে সংশ্লিষ্ট বিভাগের কর্মী, ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে সমাধানের নির্দেশ দিচ্ছি । শুধু তাই নয়, সমস্যা যাতে আগামিদিনে কমে তাই এলাকার বিভিন্ন পৌর পরিষেবা সংক্রান্ত কাজ যেমন বস্তি, রাস্তা বা শৌচালয় তৈরি, আলোক স্তম্ভ লাগানো ইত্যাদি তিনি শুরু করেছেন ।

error: Content is protected !!