```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক

 ক্যানিংয়ের ৩ তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক। তৃণমূল নেতা খুনে জয়নগর থেকে অভিযুক্ত এবাইদুল্লা মণ্ডলকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷ কয়েকদিন আগেই আফতাবউদ্দিন শেখ নামে আরও এক অভিযুক্তেকে গ্রেফতার করা হয়েছিল ৷ মৃত পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির পরিবারের তরফে করা এফআইআরে নাম ছিল ধৃত এবাইদুল্লা মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, ধৃত আফতাবউদ্দিন এফআইআরে নাম থাকা বসির শেখের দাদা । ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের হদিশ পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা । সূত্রের খবর , দিন তিনেক আগে স্বপন মাঝিকে খুনের পরিকল্পনা করা হয়েছিল । ধর্মতলার একটি মাঠে বসেই খুনের ছক কষেছিল অভিযুক্তরা । ঠিক হয়েছিল, বৃহস্পতিবার সকালেই হবে অপারেশন । সেই মতোই বুধবার রাত থেকে স্বপনবাবুর গতিবিধির উপর নজর রাখছিল আফতাবউদ্দিন । এরপর বৃহস্পতিবার সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির উপর নজরদারি চালায় ধৃত। বাইকে চড়ে তাঁকে অনুসরণও করতে থাকে সে। এরপর ধর্মতলার পিয়ার পার্কে স্বপন মাঝিকে খুন করে অভিযুক্তরা ।

error: Content is protected !!