```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রেসিডেন্ট দেশ ছাড়তেই  শ্রীলঙ্কা জারি জরুরি অবস্থা

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নিতেই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হল ৷ বুধবার প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷ বুধবার তাঁর হাতে এই দায়িত্ব তুলে দেন পার্লামেন্টের স্পিকার ৷ প্রেসিডেন্ট দেশ ছাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ এ দিকে, প্রেসিডেন্টের প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবনের পর প্রধানমন্ত্রীর দফতরও দখলে নেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের সেখান থেকে হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে ৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার কলম্বোয় প্রধানমন্ত্রীর দফতরের বাইরে অন্তত কয়েক হাজার মানুষ জমায়েত করেন ৷ নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা ৷ এর আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু, তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করেছেন কি না, সেটা স্পষ্ট নয় ৷ আমজনতার দাবি, প্রেসিডেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও নিজের ইস্তফার কথা সরকারিভাবে ঘোষণা করতে হবে ৷

error: Content is protected !!