```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মাদক মামলায় ক্লিনচিটের পর এবার পাসপোর্ট ফেরত পাচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান

শাহরুখ পুত্রকে ক্লিনচিট দিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ ক্রুজ কাণ্ডে জড়িয়ে পড়ার পর আরিয়ানের বিদেশ যাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়, আর সেই কারণেই বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর পাসপোর্টও ৷ এ বার তা ফিরিয়ে দেওয়ার রায় দিল মুম্বইয়ের এনডিপিএস আদালত ৷ মাদক মামলায় আরিয়ান খান অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে ৷ খবর অনুযায়ী, মামলায় ক্লিনচিট পাওয়ার পরেই তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার রায় দেওয়া হল । ফলত আরিয়ানের বিদেশ যাত্রায় আর কোনও বাধা থাকার কথা নয় ৷ বিশেষ এনডিপিএস আদালতে আরিয়ান নিজেই তাঁর পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ এনসিবির থেকে ক্লিনচিট পাওয়ার পরেই এই আবেদন জানিয়েছিলেন তিনি ৷ উল্লেখ্য ২০২১ সালের অক্টোবর মাসে আরিয়ানকে জামিন দেয় বম্বে হাইকোর্ট ৷ তবে তদন্তের সময় তাঁর পাসপোর্টটি বাজেয়াপ্ত করা হয় ৷

error: Content is protected !!