```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মানবপাচার মামলায় দু’বছরের কারাদণ্ড দালের মেহেন্দির

১৯ বছরের পুরনো মামলায় দু’বছরের জেল হল পঞ্জাবি গায়ক দালের মেহেন্দির ৷ ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে মানবপাচারের জড়িত থাকার অভিযোগ ওঠে ৷ মোট ৩১টি মামলায় অভিযুক্ত হন দালের এবং তাঁর ভাই সামশের সিং ৷ সেই মানবপাচার কাণ্ডের একটি মামলাতেই দোষী সাব্যস্ত হন তিনি ৷ এরপর কয়েকটি শর্ত সাপেক্ষে জামিনের আবেদন করেন একসময়ের এই জনপ্রিয় গায়ক ৷ তবে পাতিয়ালার একটি আদালত বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ ফলে আপাতত জেলই তাঁর ঠিকানা হতে চলেছে ৷ নয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন দালের ৷ গায়ক হিসেবে দেশবাসীর মনে স্বতন্ত্র জায়গাও করে নেন তিনি ৷ তাঁর একাধিক গান জনপ্রিয়তার শিখরে পৌঁছয় ৷ তবে ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে ওঠে মানবপাচারের অভিযোগ ৷ এরপর থেকেই তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়তে থাকে ৷ দালেরের আরেক ভাই গায়ক মিকা সিং-ও তাঁর আচরণের জন্য অতীতে সমালোচিত হয়েছেন ৷

error: Content is protected !!