```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই ‘জোটবদ্ধ’ নেতা, বিজেপির সঙ্গ ত্যাগ করে নীতীশ চললেন রাবড়ি দেবীর সাক্ষাতে

রবিবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ কেসিআর মোদি-বিরোধী হিসেবে পরিচিত, তাই তাঁর বৈঠকে না-থাকা নিয়ে নতুন কোনও জল্পনা তৈরি হয়নি ৷ কিন্তু বিহারে এনডিএ জোট-সঙ্গীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে নেই ? সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে তাঁর কোভিড হয়েছিল ৷ বর্তমানে তিনি সেরে উঠলেও শারীরিক কারণেই নীতি আয়োগের বৈঠকে আসেননি ৷ আর এই বৈঠক শুধুমাত্র মুখ্যমন্ত্রীদের নিয়ে ৷ তাই নাকি হাজির ছিলেন না জেডি(ইউ) প্রধান নীতিশ কুমার ৷ সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করতে চেয়েছে জেডি(ইউ) ৷ আজ বিহারের দুই প্রধান বিরোধী পক্ষ জনতা দল (ইউনাইটেড) এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) আলাদা আলাদা করে বৈঠক করেছে ৷ সকাল এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়িতে পৌঁছেছেন দলের সাংসদ, বিধায়ক এবং অন্যান্য নেতা-নেত্রীরা ৷ অন্যদিকে সার্কুলার রোডে লালুপ্রসাদ যাদবের বাড়িতে জড়ো হয়েছিলেন আরজেডি-র বিধায়কেরা ৷ সেখানে ছিলেন বাম-কংগ্রেস বিধায়কেরাও ৷ অবশেষে বিজেপির সঙ্গ ছেড়ে দিলেন নীতীশ কুমার। রাজভবনে বিকেলে যাবেন। তার আগে এখন চললেন রাবড়ি দেবীর বাসভবনে।কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ খান জানিয়েও দিয়েছেন, মহাগঠবন্ধন সরকার গড়লে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন ৷ সার্কুলার রোডে লালু-পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধনের বৈঠক শেষ হয়েছে ৷ জানা গিয়েছে, বিহারে নতুন সরকার এলে আরজেডি-কংগ্রেস-বাম দলের বিধায়কেরা বিরোধী দলনেতার পাশে আছেন ৷ তাঁরা তাঁদের সমর্থনপত্র তুলে দিয়েছেন তেজস্বীর হাতে ৷ মহাগঠবন্ধন অর্থাৎ জেডি(ইউ) বিজেপি ছেড়ে আরজেডি-র সঙ্গে নতুন সরকার গড়লে সেখানে তেজস্বী যাদবকে উপ-মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছেন কংগ্রেস-বাম বিধায়কেরা ৷ পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের দায়িত্বও তাঁকে দেওয়া হোক, ইচ্ছে পদ্ম-বিরোধী শিবিরের ৷ এছাড়া বিধানসভায় স্পিকারের পদটিতেও আরজেডি-র কাউকে দেওয়ার কথা জানিয়েছেন মহাগঠবন্ধনের নেতারা ৷ অন্যদিকে রবিবার রাতে অর্থাৎ নীতি আয়োগের বৈঠকের দিনই নীতিশ কুমার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ যদিও ঠিক কী কথা হয়েছে, তা বাইরে আসেনি ৷ তবে সূত্রের কানাঘুষো, বিহারে নতুন সরকার গড়া নিয়েই কথা হয়েছে দুই প্রধানের মধ্যে ৷ বিহারে জেডি(ইউ)-এনডিএ জোট ভাঙার গুঞ্জন উসকে দিয়েছে এই ফোনালাপ ৷

error: Content is protected !!