```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৩ 

কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তে বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ ৷ সূত্রের খবর, অবৈধভাবে চ্যাংড়াবান্ধার পানিশালা এলাকা দিয়ে ভারতে ঢোকে তারা । শিলিগুড়ির উদ্দেশে যাওয়ায় কথা ছিল তাদের ৷ কিন্তু গোপনসূত্রে খবর পেয়ে চ্যাংড়াবান্ধা সীমান্তের বিএসএফের ৯৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সোমবার তাদেরকে চ্যাংড়াবান্ধা বাইপাস এলাকা থেকে আটক করে । ধৃতদের নাম অনিল রায়, বিপুল রায় এবং হরি রায় । তিনজনের বাড়ি বাংলাদেশের নীলফামারী এলাকায় । সূত্রে খবর, মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে ধৃত বাংলাদেশি নাগরিকদের তুলে দেয় বিএসএফ ।

error: Content is protected !!