```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অবশেষে মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন, শপথ নিলেন নতুন ১৮ জন

আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যের মন্ত্রিসভার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে তার দুই সদস্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন তিনি। নতুন ১৮ জন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন তাঁর মন্ত্রিসভায়। মহারাষ্ট্রের মন্ত্রিসভার বহুল প্রতীক্ষিত সম্প্রসারণে বিজেপি এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর নয় জন বিধায়ক মুম্বইয়ের রাজভবনে একটি অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ১৮ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। যে বিজেপি বিধায়করা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন – চন্দ্রকান্ত পাতিল, সুধীর মুনগান্টিওয়ার, গিরিশ মহাজন, সুরেশ খাদে, রাধা কৃষ্ণ ভিখে পাটিল, রবীন্দ্র চাভান, মঙ্গল প্রভাত লোধা, বিজয়কুমার গাভিট এবং অতুল সাভে। বিদ্রোহী শিবসেনা নেতা যারা মন্ত্রী হয়েছেন তাঁরা হলেন দাদা ভুসে, শম্ভুরাজে দেশাই, সন্দীপন ভুমরে, উদয় সামন্ত, তানাজি সাওয়ান্ত, আব্দুল সাত্তার, দীপক কেসরকর, গুলাবরাও পাতিল এবং সঞ্জয় রাঠোড়। উল্লেখ্য, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ৪১ দিন পরে মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে। জুন মাসে, শিবসেনার ৫৫ বিধায়কের মধ্যে ৪০ জন শিন্দের সঙ্গে জোট বাঁধেন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের পতনের সূত্রপাত করে এই জোট। পরবর্তীকালে, শিন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস ৩০ জুন উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।

error: Content is protected !!