কালীঘাটে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি আর্থিক দুর্নীতি দমন শাখার

সকাল থেকেই কালীঘাটের ৬৮/২ হরিশ মুখার্জি রোডের গণপতি বিল্ডিং-এ তল্লাশি অভিযানে নেমেছেন রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ৷ ডাইরেক্টর অফ ইকোনমিক অফেন্স শাখার গোয়েন্দাদের তল্লাশি অভিযানে সাহায্য করছে কালীঘাট থানার পুলিশ । রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা জানাচ্ছেন যে, কালীঘাটের এক ব্যবসায়ীর নামে তাঁরা দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়েছেন যে ওই ব্যবসায়ী আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত । তদন্তে নেমে প্রথমে গোটা ঘটনাটি তাঁরা কালীঘাট থানাকে জানান ৷ তাঁরা জানান যে, ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান করবেন । সেই মতো সকাল সাড়ে দশটার সময় রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা কালীঘাটের হরিশ মুখার্জি রোডের ওই ব্যবসায়ীর বাড়িতে যান । সঙ্গে যান কালীঘাট থানার উচ্চপদস্থ আধিকারিকরা ।

error: Content is protected !!