```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গড়বেতায় বাস-লরির সংঘর্ষ, মৃত ৩, আহত ১২

গড়বেতায় বাস-লরির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন এবং আহত হয়েছে ১২ ৷ রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ৬০ নম্বর জাতীয় সড়কের তুলসী চটি এলাকায় ৷ আহত বাস যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। উদ্ধারকার্যে পুলিশের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। জানা গিয়েছে, এদিন গোয়ালতোড় থেকে বসন্তরায়-গামী একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি লরির সংঘর্ষ হয়। লরির ধাক্বায় বাসটি উলটে যায়। স্থানীয়রাই দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই মৃ্ত্যু হয়েছে 3 যাত্রীর । আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে ৷

error: Content is protected !!