স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে

আসানসোল বিশেষ আদালতের নির্দেশে আজ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে। নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছে সিবিআই ৷ কম্যান্ড হাসপাতাল থেকে সিবিআই-এর কাছে আগে থেকেই অনুরোধ জানানো হয়েছিল যে, যেহেতু দুটোর আগে হাসপাতালের আউটডোরগুলিতে প্রচুর রোগীর ভিড় থাকে এবং এমন একজন অভিযুক্তকে হাসপাতালে আনলে তাঁর নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে, সেই কারণে দুপুর দুটোর পর আউটডোর বন্ধ হয়ে গেলে যেন অনুব্রতকে নিয়ে হাসপাতালে যান সিবিআই-এর গোয়েন্দারা । সিবিআই সূত্রের খবর, তাঁকে দুপুর দুটোর পর নিজাম প্যালেস থেকে বের করে আলিপুর কম্যান্ড হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হবে । কিন্তু দেখা যায় তার অনেক আগেই সাড়ে বারোটা নাগাদ নিজাম প্যালেস থেকে বের করা হয় অনুব্রতকে ৷

error: Content is protected !!