মা হতে চলেছেন বিপাশা বসু

সোনম-আনন্দ, আলিয়া-রণবীরের পর এবার হবু বাবা-মায়ের তালিকায় যোগ হল আরও এক তারকা জুটি। বাবা-মা হচ্ছেন করণ-বিপাশা। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ৷ তাঁদের সুখী দাম্পত্যের সেতু হয়ে এবার পরিবারে যুক্ত হতে চলেছে আরেক নতুন সদস্যের নাম ৷ ছয় বছরের বিবাহিত জীবনের পর মা হওয়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী ৷ বেবিবাম্প নিয়ে এদিন ক্যামেরার সামনে সুন্দর পোজ দিলেন বিপাশা ৷ সঙ্গে ছিলেন স্বামী করণও ৷ এই ছবিতেও সুন্দরভাবে ফুটে উঠেছে স্বামী-স্ত্রীর রসায়ন ৷ সোশাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “জীবনে একটা নতুন সময় আসতে চলেছে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জীবনের প্রিজমে একটা নতুন স্বতন্ত্র আলোক রেখা যোগ হতে চলেছে। আমরা যা ছিলাম, তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি।” অভিনেত্রীর মা হওয়ার সংবাদ ভাইরাল হতে না হতেই ফ্য়ানেরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন এই পোস্টের নীচে ৷ এই বছরের শেষের দিকেই মা হতে চলেছেন বিপাশা ৷ এর আগেই অবশ্য় তাঁর মা হওয়ার সংবাদ নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই তারকা জুটি ৷

error: Content is protected !!