```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার বাঘাযতীনের চরিত্রে দেব

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে । স্বাধীনতার ৭৫ বছর পূর্তির শুভলগ্নে অনুরাগীদের বড় সুখবর দিলেন দেব । পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসছে নতুন বাংলা ছবি ‘বাঘাযতীন’। বিনয়, বাদল, দীনেশের পর আরেক স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনীকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক । সেই যতীন্দ্রনাথের চরিত্রেই দেখা যাবে সুপারস্টার দেবকে । স্বাধীনতা দিবস উদযাপনের দিনেই ছবির অফিসিয়াল পোস্টার সামনে আনলেন অভিনেতা । স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বীর সংগ্রাম যে এই ছবির উপজীব্য বিষয়, তা বলাই বাহুল্য । পরিচালক স্বাধীনতা সংগ্রামীর জীবনের আরও কোন কোন দিক তুলে ধরবেন সেটাই এখন দেখার । ছবির পোস্টার শেয়ার করে দেব লেখেন, “স্বাধীনতার ৭৫তম বর্ষের এই মহোৎসবে উন্মোচিত হল । এক বাঙালীর বীরগাথা – বাংলার বীর বাঘাযতীন ।”

error: Content is protected !!