```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেসের

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে বরখাস্ত করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন গোয়ার কংগ্রেস বিধায়ক সংকল্প আমোনকর ৷ সৈকত রাজ্যে স্মৃতির পারিবারিক ব্যবসা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ মোরমুগাওয়ের কংগ্রেস বিধায়ক সাংবাদিকদের জানালেন, আরটিআই কর্মী আইনজীবী রডরিগেজের অভিযোগের ভিত্তিতে গোয়ার বিভিন্ন দফতর রেস্তোরাঁ এবং পানশালার বিরুদ্ধে তদন্তে নেমেছে ৷ আমোনকর বলেন, “স্মৃতি ইরানি গোয়ায় তাঁর পারিবারিক ব্যবসা নিয়ে গোটা দেশকে আরেকবার মিথ্যে কথা বলেছেন ৷ এর আগে তাঁর স্নাতক স্তরের ডিগ্রি নিয়ে ভুয়ো তথ্য দিয়েছিলেন ৷ 2019-এ লোকসভা নির্বাচনের সময় তিনি ভারতের নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দেন ৷ মহারাষ্ট্রের রেজিস্ট্রারে কোম্পানির নথি এবং জিএসটি-র বিস্তারিত তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোয়ার আসাগাওতে ‘সিলি সোলস ক্যাফে অ্যান্ড বার’ তাঁর পরিবারই চালায় ৷” তিনি আরও অভিযোগ করেন, পুরো ব্যবসাটা ‘বেনামি’ স্টাইলে চলছে ৷ সম্পত্তিটাও ‘বেনামে’ দখল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ৷ তিনি বলেন, “গোয়া সরকারের আবগারি, পঞ্চায়েত, জিএসটি, টাউন অ্যান্ড কান্ট্রি ডিপার্টমেন্ট ছাড়া আরও বেশ কিছু দফতর এই মামলার তদন্তে যুক্ত ৷ যেহেতু কেন্দ্র এবং রাজ্য সরকারে একই শাসক দল, তাই এটা স্বাভাবিক যে বিভিন্ন দফতর, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং তাঁর মন্ত্রিসভা সবাই স্মৃতি ইরানিকে বাঁচানোর জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন ৷”

error: Content is protected !!