```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা ৷ জাতীয় রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় এই সিবিআই হানা বলে জানা গিয়েছে ৷ তবে, শুধু মণীশ সিসোদিয়া নন ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি সহ মোট ২০টি জায়গায় এ দিন সকালে সিবিআই এর আধিকারিকরা অভিযান চালিয়েছেন ৷ যা নিয়ে খোদ মণীশ সিসোদিয়া টুইটে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন ৷ সেই সঙ্গে অভিযোগ করেছেন, দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রের সমস্যা হচ্ছে ৷ এ দিন সকালে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ মোট ২০টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ মূলত গত বছর নভেম্বর মাসে দায়ের হওয়া আবগারি দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে ৷ তবে, পুরো বিষয়টিকে দিল্লির আপ সরকারের জনকল্যাণমূলক কাজকর্ম বন্ধ করার জন্য কেন্দ্রের চক্রান্ত বলে অভিযোগ করেছেন মণীশ সিসোদিয়া ৷ এ নিয়ে তিনি পরপর ৩টি টুইট করেছেন ৷ টুইটে মণীশ লেখেন, ‘‘সিবিআই এসেছে ৷ তাঁদের স্বাগত জানাই ৷ আমরা পুরোপুরি সৎ ৷ লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎ তৈরি করছি ৷ এটা খুবই দুঃখজনক যে, আমাদের দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এইভাবে বিরক্ত করা হয় ৷ এই কারণেই আমাদের দেশ এখনও 1 নম্বর হতে পারেনি ৷’’

error: Content is protected !!