মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপের নির্মাণে নিষেধাজ্ঞা পুরসভার

ভূগর্ভস্থ জলাধারের ওপরে নির্মাণ করা হচ্ছিল দুর্গা পুজোর মণ্ডপ। ব্রিটিশ আমলে জলাধার ভেঙে পড়ায় বন্ধ হয়েছিল মহম্মদ আলি পার্কের ভিতর দুর্গা পুজো। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ফের এবার মাঠেই মহম্মদ আলি পাল পার্কের পুজো উদ্যোক্তারা মন্ডপ নির্মাণ শুরু করেন। বিষয়টি কলকাতা পৌরনিগমের নজরে আসতেই নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ। আশঙ্কা, ভার সইতে না পেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে ওই মণ্ডপ। বড়সড় দুর্ঘটনা এড়াতে তাই মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপের নির্মাণ কাজ বন্ধ রাখতে অনুরোধ করল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার জল সরবরাহের ডিজির তরফে মহম্মদ আলি পার্ক দুর্গা পুজো কমিটিকে নোটিস দিয়ে পুজো মণ্ডপের নির্মাণ কাজ স্থগিত রাখার জন্য বলা হয়েছে। ওই নোটিসে বলা হয়েছে, অনুমতি না নিয়েই দুর্বল ও বিপজ্জনক অবস্থায় থাকা মহম্মদ আলি পার্কর বুস্টিং পাম্পিং স্টেটশনের উপর পুজো মন্ডপ নির্মাণ করার কাজ শুরু হয়েছিল। প্রসঙ্গত পুজো মণ্ডপের নির্মাণ কাজ খতিয়ে দেখতে চলতি মাসের গত ১১ তারিখে পুজোস্থলে যান সেন্ট্রাল ডিভিশনের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার।  সেখানে গিয়ে তিনি পুজো উদ্যোক্তাদের জলাধারের উপরে মণ্ডপের কাজ বন্ধ করার অনুরোধ জানান। কলকাতা পুরসভার তরফে যে নোটিস দেওয়া হয়, সেখানে বলা হয় যে, মহম্মদ আলি পার্কে যে ভূগর্ভস্থ জলাধারটি রয়েছে, সেটি বহু পুরনো। তাই ওই জলাধারের উপর মণ্ডপ তৈরি হলে, অতিরিক্ত চাপ তৈরি হবে। যা বহন করতে পারবে না। এর ফলে যে কোনওসময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফলে যে মণ্ডপ তৈরি করা হয়েছে, তা অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে পুরসভার তরফে। অন্যদিকে পুরসভার তরফে এমন নোটিস পেয়ে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। মহম্মদ আলি পার্কের পুজো কমিটির এক সদস্য জানান, দেড় মাস আগে খুঁটিপুজো হয়েছে। সে সময় স্থানীয় কাউন্সিলর ছিলেন। পুরসভাকে জানিয়েই মণ্ডপের কাজ শুরু করেছিলাম। কিন্তু এখন জলাধারের জন্য পুজোর কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। বিপদে পড়ে গেলাম আমরা। এই পরিস্থিতি থেকে কীভাবে সুরাহা মিলবে তকার পথ বের করতে শীঘ্রই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। আগামী রবিবার সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালে এই জলাধার সংস্কারের জন্য পুজো প্রাঙ্গণের পাশে দমকল কেন্দ্রে পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছিল। ২০২০ সালেও সেখানে পুজো প্রাঙ্গণের পাশে মণ্ডপ নির্মাণ করা হয়।

error: Content is protected !!