```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হিমাচলে দুর্যোগের জেরে মৃতের সংখ্যা বেড়ে ২২, জারি সতর্কতা

 হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল ‘ভারতীয় আবহাওয়া বিভাগ’ বা আইএমডি ৷ জারি করা হল ‘কমলা সতর্কতা’ ৷ আবহবিবদদের আশঙ্কা, রবিবার যেকোনও সময় ফের দুর্যোগ ঘনাতে পারে হিমালয়ের এই পার্বত্য এলাকায় ৷ আইএমডি-র রাজ্য সহ-অধিকর্তা বুই লাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক দিন হিমাচলপ্রদেশে ফের বৃষ্টি নামতে পারে ৷ অঞ্চল ভেদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার দেওয়া একটি সাক্ষাৎকারে বুই লাল বলেন, “আগামী পাঁচ দিন হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুপুর পর্যন্ত সমগ্র রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ এছাড়াও, আগামী ২৪ অগাস্ট পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা ৷” আবহাওয়া বিভাগের হিসাব বলছে, এই কয়েক দিনের মধ্যে হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ দুর্যোগের কবলে পড়তে পারে কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমুর এবং মান্ডি জেলা-সহ বেশ কিছু এলাকা ৷ বৃষ্টির জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে ৷ যার ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণহানি ও সম্পদহানির মতো পরিস্থিতি এড়াতে ইতিমধ্য়েই রাজ্য়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷ তাদের যেকোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ আগামী ২৫ অগাস্ট পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷

error: Content is protected !!