```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জাদুঘর গুলিকাণ্ডে সিআইএসএফ জওয়ানের ১৪ দিনের জেল হেফাজত

গত ৬ই অগাস্ট, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা-৭টা নাগাদ ভারতীয় জাদুঘর আচমকা রণক্ষেত্রর চেহারা নেয়৷ হঠাৎই ভারতীয় জাদুঘরের পাশে সিআইএসএফ ব্যারাক থেকে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ছুটে যান বাকি জওয়ানরা। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পার্ক স্ট্রিট থানা এবং নিউ মার্কেট থানার পুলিশ৷ পরের পর গুলির শব্দে তখন এলাকায় রীতিমতো আতঙ্ক, ছোটাছুটি৷ মৃত্যু হয় সিআইএসএফের এএসআই রঞ্জিত সারঙ্গীর। ঘটনায় গ্রেফতার হন,অক্ষয় কুমার মিশ্রা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্মিতা সাহার পর্যবেক্ষণে ২১ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।আজ অক্ষয় কুমার মিশ্রা কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ধৃতকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে। লালাবাজারের তরফ থেকে অভিযুক্তের TI প্যারেডের আবেদন মঞ্জুর করেছে আদালত।

error: Content is protected !!