```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, ৩৯টি জেলায় জারি হাই এলার্ট

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ। বিগত কয়েকদিনের লগাতার বৃষ্টি আজ, সোমবারও জারি রয়েছে। সেই কারণে জল জমা ও বন্যা দেখা দিয়েছে রাজ্য জুড়ে। বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে, রাজ্যের একাধিক স্কুল। এছাড়াও বহু সেতু ও রাস্তা জলের তোড়ে ভেসে গিয়ে যোগাযোগে বিপত্তি দেখা দিয়েছে। পাশাপাশি বৃষ্টি জারি থাকায়, ভোপাল, উজ্জয়িনি সহ ৩৯টি জেলায় হাই এলার্ট জারি করেছে প্রশাসন।  জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উত্তর-পূর্বে তৈরি হওয়া নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ১৪ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এবং দামোহ থেকে ৭০ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে কেন্দ্রীভূত হয়েছে। মনে করা হচ্ছে, এর জেরে এবার পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান ও পূর্ব গুজরাটের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত, সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

error: Content is protected !!