```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লাউডস্পিকারে আজান মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন নয়, নির্দেশ কর্নাটক হাইকোর্টের

লাউডস্পিকারে ‘আজান’ শোনানো (মুসলিম সম্প্রদায়ের প্রার্থনা) মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না, মঙ্গলবার এমনই নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট ৷ মসজিদে লাউডস্পিকারে আজান বাজানোর নিষেধাজ্ঞা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত৷ বেঙ্গালুরুর বাসিন্দা মঞ্জুনাথ এস হালাওয়ার লাউডস্পিকারে আজান বাজানো নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ কর্নাটক হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ পিটিশনে বলা হয়েছিল, “আজান/আদান পড়াটা মুসলিমদের বাধ্যতামূলক ধর্মীয় আচার ৷ কিন্তু এর বিষয়বস্তু রাজ্যের অন্য ধর্মে বিশ্বাসীদের আঘাত করছে ৷” আদালত নির্দেশে জানিয়েছে, “সংবিধানের ২৫ এবং ২৬ নম্বর ধারা অনুযায়ী সহনীয়তা ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য ৷ সংবিধানের ২৫(১) ধারায় যে কোনও ব্যক্তির তাঁর ধর্মের রীতি আচার পালনের স্বাধীনতা রয়েছে ৷ এটা তাঁর মৌলিক অধিকার ৷” যদিও উপরে উল্লিখিত অধিকার সাধারণের জীবনযাপন, নৈতিক, স্বাস্থ্য এবং সংবিধানের পার্ট থ্রির শর্তাবলীর উপর নির্ভরশীল ৷ আদালত আরও জানায়, আজান মামলাকারী এবং অন্য ধর্মাবলম্বীদের মৌলিক অধিকারের নিশ্চয়তাকে লঙ্ঘন করছে, এই যুক্তি গ্রহণযোগ্য নয় ৷

error: Content is protected !!