```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গভীর রাতে কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনা, লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৯

গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কর্নাটকে ৷ একটি লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৯ জনের ৷ জখম হয়েছেন ১২ জন ৷ তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক ৷ বুধবার গভীর রাতে টুমাকুরু জেলার শিরা তালুকের বালেনাহাল্লি গেটের কাছে ঘটে এই দুর্ঘটনা৷ জানা গিয়েছে, গাড়িটিতে ২০ জন যাত্রী ছিলেন ৷ গভীর রাতে তীব্র গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির মুখোমুখি চলে আসে গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জনের ৷ আহত হয়েছেন ১২ জন ৷ তাঁদের টুমকুর জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ জানা গিয়েছে, মৃত সবাই রায়চুরের বাসিন্দা ৷ এই ঘটনায় কাল্লেমবেল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

error: Content is protected !!