```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সোনালী চক্রবর্তীকে উপাচার্য পদ থেকে সরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানোর নির্দেশ দিল আদালত । ২০২১ সালের ২৭ অগাস্ট তাঁকে পুনরায় উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস ৷ দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত ৷ মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সোনালি চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করল । প্রসঙ্গত উল্লেখ্য, সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ৷

error: Content is protected !!