```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নবান্ন অভিযানে আহত মীনাদেবীর বাড়িতে নাড্ডার প্রতিনিধি দল

 রাজ্যে এসেছে বিজেপির পাঁচ সদস্যের বিশেষ প্রতিনিধি দল । ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল । এই অভিযানে মহিলা-পুরুষ নির্বিশেষে বহু বিজেপি কর্মী, সমর্থক পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ওঠে । মাথায় চোট লাগে বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের । বহু বিজেপি কর্মী, সমর্থক বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ এই পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষ ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ দল গঠন করে সভাপতি জে পি নাড্ডা ৷ দলটি কলকাতা এসে নবান্ন অভিযানের দিন ঠিক কী হয়েছে এবং পুরো পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেবেন শীর্ষ নেতৃত্বের কাছে ৷ প্রতিনিধি দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রজলাল, লোকসভা সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রাক্তন আইএএস তথা লোকসভা সাংসদ অপরাজিতা সারঙ্গি, সুনীল যখার, রাজ্যসভার সাংসদ সমীর ওরান ৷

error: Content is protected !!