```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২২ সেপ্টেম্বর দিনটিকে মহিলাদের জন্য উৎসর্গ, ঘোষণা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর 

আজ থেকে যোগী রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন ৷ এই বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, ২২ সেপ্টেম্বর দিনটিকে মহিলাদের জন্য উৎসর্গ করা হয়েছে৷ এদিন বিধানসভা ও বিধান পরিষদের মহিলা সদস্যরা অধিবেশন কক্ষে উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন ৷ পাশাপাশি নারীদের উন্নয়নে রাজ্য প্রশাসন যে সমস্ত প্রকল্প আছে সেগুলি নিয়েও নিজেদের মত প্রকাশ করবেন তাঁরা । অধিবেশন শুরুর প্রাক্কালে রবিবার দলীয় সদস্য ও জোটসঙ্গীদের এমনই বার্তা দেন যোগী আদিত্যনাথ ৷ কোনও রাজ্যে এই প্রথম মহিলাদের জন্য বিধানসভা কক্ষে একটি দিন উৎসর্গ করা হল৷ ২২ সেপ্টেম্বর বিধানসভার ৪৭ জন মহিলা সদস্য ও বিধান পরিষদের ৬ সদস্যকে নিয়ে চলবে অধিবেশন ৷

error: Content is protected !!