```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘৩ মাসে ৫০০ রেইড’, ৩ রাজ্যে ফের ইডি-সিবিআই হানায় কটাক্ষ কেজরিওয়ালের

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তিন রাজ্যের ৩৫টি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই দিল্লি, পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় রেইড চলছে ৷ এই রেইড নিয়ে ফের কেন্দ্রকে কটাক্ষ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই মামলায় অভিযুক্ত সমীর মহেন্দ্রু বর্তমানে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ৷ সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই মামলার সঙ্গে পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশের যোগ পেয়েছেন গোয়েন্দারা ৷ তার পরেই এই মামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হায়দরাবাদের কয়েকজন ব্যবসায়ী ও নির্মাণকারীর বাড়িতে হানা দিয়েছে ইডি ৷ আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া দ্বিতীয় ব্যক্তি মহেন্দ্রু ৷ তবে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি ইডির আধিকারিকরা ৷ এই মামলায় এই নিয়ে তৃতীয়বার রেইড করছে কেন্দ্রীয় সংস্থা ৷ এখনও পর্যন্ত শতাধিক জায়গায় হানা দেওয়া হয়েছে ৷ হায়দরাবাদের কোকাপেটের বাসিন্দা অরুণ রামচন্দ্র পিল্লাই অভিযুক্ত সরকারি কর্মচারী বিজয় নায়ারের কাছে প্রেরণের জন্য মহেন্দ্রুর কাছ থেকে অযৌক্তিক আর্থিক সুবিধা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে ৷ বেআইনি অর্থ পাচার মামলায় বর্তমানে নথি ও ডিজিটাল তথ্য-প্রমাণ সংগ্রহ করছে ইডি ৷ ইডির আজকের হানার প্রেক্ষিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি টুইটে লিখেছেন, গত তিন মাসে ৫০০ জায়গায় রেইড হয়েছে ৷ তিন মাস ধরে দিনরাত কাজ করে চলেছে ৩০০-রও বেশি আধিকারিক ৷ মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ তবে আবারও কিছু পাওয়া যায়নি ৷ কারণ কিছুই তো ঘটেনি ৷

error: Content is protected !!