```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রের নাসিকে বাস সঙ্গে ট্রাকের ধাক্কা, অগ্নিদগ্ধ মৃত ১১ যাত্রী, আহত ২১

শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে নাসিক-অওরঙ্গাবাদ রুটের হোটেল মিরচি চৌকে বাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১১জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ২১জন ৷ জানা গিয়েছে হোটেল চিলি চৌকের কাছে বাসটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে ৷ এর ফলে ট্রাকের ডিজেল ট্যাঙ্কটিতে বিস্ফোরণ ঘটে ৷ ডিজেল চতুর্দিকে ছড়িয়ে পড়ে ৷ এদিকে বাসটি আরেকটি গাড়িতে ধাক্কা মারে ৷ এরপরেই বাসটিতে বিস্ফোরণ হয় এবং আগুন লাগে ৷ ভোর হওয়ায় বাসের অনেক যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন ৷ স্বভাবতই প্রাণ রক্ষার শেষ চেষ্টাও করে উঠতে পারেননি অনেকে । আর তাই মাত্র কয়েক সেকেন্ডের তাঁরা সম্পূর্ণ পুড়ে যান ৷ নাসিক পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে ৷ প্রশাসনের একটি সূত্র বলছে, বাসের আগুন এতটাই ভয়াবহ ছিল যে দেহগুলি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ বাসচালকেরও মৃত্যু হয়েছে ৷ গত রাতে বাসটি ইয়াভতমল থেকে নাসিকের উদ্দেশ্যে রওনা দেয় ৷ ৩০ বছরেরও বেশি যাত্রী ছিল বাসটিতে ৷ ভয়াবহ এই দুর্ঘটনার খবরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে । মহারাষ্ট্র প্রশাসন সূত্রে বলা হয়েছে ঠিক কী করে এত ভয়াবহ ঘটনা ঘটে গেল তা খতিয়ে দেখা হচ্ছে । সমস্ত দিক খতিয়ে দেখলেই দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে বোঝা যাবে । বাস এবং ট্রাক দুটিও পরীক্ষা করে দেখা হবে । তাতে কোনও ত্রুটি ছিল কি না তা দেখা হচ্ছে প্রশাসনের তরফে।

error: Content is protected !!