```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিয়ালদহ-বনগাঁ শাখার দত্তপুকুরে রেল অবরোধ, ব্যহত ট্রেন পরিষেবা

লাইনের পাশে রেলিং দেওয়ায় যাতায়াতে অসুবিধা। প্রতিবাদে রেল অবরোধে শামিল দত্তপুকুরের বাসিন্দারা। শিয়ালদহ-বনগাঁ শাখার দত্তপুকুর স্টেশনে রেললাইনে বসে পড়েন বিক্ষুব্ধরা। যার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। প্রবল সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। সম্প্রতি রেলের তরফে নাকি সেই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন দত্তপুকুরের বাসিন্দারা। বেলা পৌনে বারোটা নাগাদ রেল লাইনে বসে পড়েন মহিলা-পুরুষ। তাঁদের দাবি, এই রেলিং সরিয়ে দিতে হবে। তাঁদের কথায়, যে পয়েন্টে রেল গ্রিল দিয়ে আটকে দিচ্ছে, সেই রাস্তা দিয়ে এলাকার মানুষেরা বছরের পর বছর যাতায়াত করছে। এই রাস্তার বিকল্প কোনও পথ নেই। ফলে এটি আটকে দিলে যাতায়াতের চরম অসুবিধা হবে। তাঁদের দাবি, অন্তত কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বিক্ষোভের জেরে মঙ্গলবার পৌনে বারোটা নাগাদ দত্তপুকুরে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। একের পর এক দাঁড়িয়ে পড়ে ট্রেন। রাস্তায় বেরিয়ে প্রবল সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। 

error: Content is protected !!