
করণ আদানিকে আনুষ্ঠানিক ভাবে তাজপুর বন্দরের ইচ্ছাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
বুধবার নিউটাউনের ইকোপার্কে আয়োজতি হয়েছিল বিজয়া সম্মিলনী৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখানেই করণ আদানির হাতে লেটার অফ ইনটেন্ড বা ইচ্ছাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী নিজে হতেই তাজপুর বন্দর করার জন্য ইচ্ছাপত্র আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন। কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তাজপুর পোর্ট আদানি গোষ্ঠীকে দেওয়া হবে। তার পর আজই এই কলকাতায় আসেন করণ আদানি। বিকেলে ইকোপার্কের অনুষ্ঠানে এই ইচ্ছাপত্র তুলে দেওয়া হয়৷

