```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের অন্ধবিশ্বাসের বলি শিশু কন্যা

শিশুকন্যাকে ‘বলিদান’ দিল পরিবার। গুজরাটের গির সোমনাথ জেলার একটি গ্রামে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই গ্রামের বাসিন্দারাই পুলিশকে খবর দেন । জানা গিয়েছে ওই মেয়েটি ৬ মাস আগে পর্যন্ত সুরাতে পড়াশুনো করত । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাকে স্কুল থেকে ছাড়িয়ে গ্রামে নিয়ে আসা হয় । এরপরই অক্টোবর মাসের শুরুতে এই ভয়াবহ ঘটনা ঘটে বলে অভিযোগ । একটি সূত্র পুলিশকে জানিয়েছে হত্যার পর চারদিন নাকি মেয়েটির দেহ আগলে বসেছিল পরিবার । তাদের আশা ছিল তার দেহে আবারও প্রাণের সঞ্চার হবে । শেষমেশ এই ধরনের কিছু না হওয়ায় গোপনে শেষকৃত্য করে পরিবার । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ফরেনসিক বিশেষরজ্ঞরা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহের কাজ করেন । স্থানীয়দের থেকে পুলিশ জানতে পেরেছে নবরাত্রির সময় অষ্টমীর দিন ওই পরিবার তাদের কন্যা সন্তানকে হত্যা করেছে । পরে তার শেষকৃত্যও করা হয়েছে। এই অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের দাবি ওই শিশুর মৃত্যুর নেপথ্যে পরিবারের ভূমিকা থাকতে পারে । এরপরই পুলিশ চিতাভষ্ম থেকে নমুনা সংগ্রহের কাজ করেছে । পাশাপাশি মেয়েটির বাবা বারবার নিজের বয়ান বদল করছেন ।

error: Content is protected !!