```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চাঁচলে উদ্ধার নাবালিকার শ্বাসনলি কাটা মৃতদেহ, গণপিটুনিতে আহত অভিযুক্ত যুবক

নাবালিকার শ্বাসনলি কাটা ক্ষত বিক্ষত রক্তাত্ব মৃতদেহ উদ্ধার। মালদহের চাঁচল থানার গৌড়হণ্ড এলাকায় ঘটনটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের গৌরহণ্ড গ্রামে। অভিযুক্ত এক যুবককে গ্রামবাসীরা আটক করে ব্যাপক গণপ্রহর করে বলে জানা গিয়েছে। বিষয়টি জানার পর, ঘটনাস্থলে পৌঁছে যায় চাঁচল থানার পুলিস। এই খুনে অভিযুক্ত যুবককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে চাঁচল থানার গৌড়হণ্ড গ্রামে নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সন্ধ্যে নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতের দিকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে মৃত ওই নাবালিকার নাম চুমকি বসাক ( ৯)।  বাড়ি গৌড়হণ্ড গ্রামে। গতকাল, বুধবার ৯ টা নাগাদ তার বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরপাড় থেকে ওই মৃত নাবালিকার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় অভিযুক্তের নাম বিক্রম ভগৎ। ওই এলাকাতেই বাড়ি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস ।

error: Content is protected !!