```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স, রণক্ষেত্র উলুবেড়িয়া

১৬ নম্বর জাতীয়সড়কে মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স ৷ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জোড়াকলতলা এলাকায় 16 নম্বর জাতীয়সড়কের উপরে ৷ আর তার পরেই স্থানীয় লোকজন দেহ আটকে রেখে এবং জাতীয়সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ প্রতিবাদে ঘাতক অ্যাম্বুলেন্সটিও জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা ৷ ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ 16 নম্বর জাতীয়সড়কে যানচলাচল বন্ধ ৷ সূত্রে খবর, বছর চল্লিশের অপর্ণা পাড়াল তাঁর 10 বছরের মেয়ে টুসু পাড়ালকে নিয়ে বাগনান যাবেন বলে জাতীয়সড়কের ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ৷ সেই সময় দ্রুত গতিতে আসা ওই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপরে উঠে যায় ৷ ঘটনাস্থলেই মা এবং মেয়ে দু’জনেরই মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি ৷ দুর্ঘটনার পরে ঘাতক অ্যাম্বুলেন্সের চালক সেখান থেকে পালিয়ে যান ৷ আর এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে সেখানকার স্থানীয় লোকজন ৷ অ্যাম্বুলেন্সটিকে আগুন ধরিয়ে দেয় তাঁরা ৷ দেহ আটক রেখে জাতীয়সড়ক অবরোধ পর্যন্ত করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও, উত্তেজিত জনতা অবরোধ প্রত্যাহার করেনি ৷ তাঁদের অভিযোগ দীর্ঘ দিন ধরে জাতীয়সড়কের এই জায়গায় সাধারণ মানুষের চলাচলের জন্য আন্ডারপাসের দাবি করা হচ্ছে ৷ কিন্তু, প্রশাসনের তরফে এ নিয়ে কোনও হেলদোল নেই ৷ আর তার ফল ভুগতে হচ্ছে নীরিহ মানুষজনকে ৷ জাতীয়সড়ক দিয়ে দ্রুতগতিতে চলাচল করা যানবাহনে চাপা পড়ে প্রায় কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন ৷ আর এ দিন মা ও মেয়েকে অ্যাম্বুলেন্সই পিষে দিয়েছে ৷ যার পরেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা ৷ জাতীয় সড়কে অবরোধের ফলে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে ৷ তৈরি হয়েছে ব্যাপক যানজট ৷ ঘটনাস্থলে উলুবেড়িয়া ও বাগনান থানার পুলিশ পৌঁছেছে ৷

error: Content is protected !!