অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার চেবরোলে গ্রামে ১৮টি পথকুকুরকে বিষ দিয়ে হত্যা, আটক এক

চরম নির্মমতার নিদর্শন। অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার চেবরোলে নামক গ্রামে একসঙ্গে ১৮টি কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় নাগরিকদের মধ্যে তুমুল ক্ষোভেক সৃষ্টি হয়েছে। কে বীরাবাবু নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই পশুদের ওপর নিষ্ঠুরতার মামলা রুজু করে আটক করেছে পুলিশ। যদিও অভিযুক্তের দাবি, সে তার গ্রামের প্রধানের নির্দেশেই এই কাজ করেছে। তাই গ্রামের প্রধানের বিরুদ্ধেও পদক্ষেপের দাবিতে সরব পশুপ্রেমীরা।

error: Content is protected !!