```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিবিআই দফতরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

দিল্লির উপমুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সোমবার তিনি সিবিআই দফতরে পৌঁছে যাবেন। কথা রেখেছেন। এদিন সওয়া এগারোটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে পৌঁছে যান। নেতা কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে যাবেন, এই খবর আগেই পেয়ে গিয়েছিল সমর্থেকরা। এদিন সকালেই তারা দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়। হাতে ছিল দলীয় পতাকা ও তেরঙ্গা।  তারা মনীশ সিসোদিয়াকে ঘিরে স্লোগান দিতে থাকেন। দিল্লির উপমুখ্যমন্ত্রীর কনভয় এগোতে শুরু করলে তারাও কনভয়ের পিছু নেয়। রাজঘাটের কাছে আপ-কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। সমর্থকদের বলতে শোনা যায় – যব যব মোদি ডরতা হ্যায়, পুলিশকো আগে করতা হ্যায়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই সমনের পিছনে রয়েছে আপ সরকারের আবগারি নীতি। এই ইস্যুতে সিবিআই এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালায় তাঁর গ্রামের বাড়িতেও। ভাঙে ব্য়াঙ্কের লকার। এত কিছুর পরেও সিবিআই মনীশ সিসোদিয়া বাড়ি বা ব্য়াঙ্কের লকার ভেঙে এমন কিছু পায়নি যার সাহায্যে তারা দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলতে পারে।

error: Content is protected !!